ঢাকামঙ্গলবার , ২৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা, সভাপতি টগর ও সম্পাদক ইকবাল

শাখাওয়াত হোসেন শামীম
জুন ২৩, ২০২৬ ১২:৪৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ছাত্রদলের কমিটি ঘোষণা করা হয়েছে। জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটোয়ারী এবং সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগ স্বাক্ষরিত এ কমিটিতে দীন ইসলাম টগরকে সভাপতি এবং ইকবাল হোসেনকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

দীর্ঘদিন পর পৌর ছাত্রদলের কমিটি ঘোষণায় সংগঠনের নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বিভিন্ন পোস্ট দিতে দেখা গেছে নেতাকর্মীদের। নতুন নেতৃত্বের মাধ্যমে হাজীগঞ্জ পৌর ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন তারা।

নতুন কমিটির নেতৃবৃন্দ সংগঠনের আদর্শ ও নীতিকে সমুন্নত রেখে শিক্ষার্থীদের অধিকার আদায় এবং দলীয় কার্যক্রমকে বেগবান করতে কাজ করবেন বলেও নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করেছেন।

এদিকে,দীর্ঘ প্রতীক্ষার পর কমিটি ঘোষণাকে ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ভবিষ্যৎ কার্যক্রমের জন্য ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরাও।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।