ঢাকাসোমবার , ২২ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌরসভা নির্বাচন ঘিরে মাঠে নতুন আলোচনায় মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী

মো. শাহজাহান খাঁন
জুন ২২, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটারদের উদ্দেশ্যে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছেন মেয়র প্রার্থী মোহাম্মদ হাসান মিয়াজী। প্রচারণামূলক লিফলেটে তিনি পৌরবাসীর কাছে উন্নয়ন, স্বচ্ছতা ও জবাবদিহিমূলক পৌর প্রশাসনের প্রতিশ্রুতি তুলে ধরেন।

ইশতেহারে তিনি উল্লেখ করেন, নির্বাচিত হলে পৌরসভার অবকাঠামো উন্নয়ন, বিশুদ্ধ পানি নিশ্চিতকরণ, জলাবদ্ধতা নিরসন, শিক্ষা ও স্বাস্থ্যসেবায় সহযোগিতা, বাজার ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সেবাকে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে।

এছাড়া তিনি পৌরবাসীর ভোট ও সমর্থন প্রত্যাশা করে একটি আধুনিক, পরিকল্পিত ও পরিচ্ছন্ন হাজীগঞ্জ পৌরসভা গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।