ঢাকারবিবার , ২১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে নদীতে ‘শক মেশিন’ দিয়ে মাছ শিকার করার সময় যুবকের মৃত্যু

Chandpur Tribune
জুন ২১, ২০২৬ ৯:৪৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের  মতলব ধনাগোদা নদীতে বৈদ্যুতিক শট দিয়ে মাছ ধরতে গিয়ে মো: মিনহাজ (২১) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

২১ জুন (রবিবার) ভোর প্রায় সাড়ে ৫টায় ধনাগোদা নদীর জনতা বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। সে মতলব উত্তর উপজেলার আমিরাবাদ বালুচর গ্রামের মনির হোসেনের ছেলে।

নিহত মিনহাজের মামা বিল্লাল হোসেন ও স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা গেছে মিনহাজের  সাথে শিবলু,আমির,ইব্রাহিম অন্যান্য দিনের ন্যায় ব্যাটারীচালিত ইলেকট্রনিক শক  ডিভাইস দিয়ে নৌকায় বসে নদীতে মাছ ধরছিল।নাম প্রকাশ না করা শর্তে স্থানীয় এক ব্যক্তি জানান,ইলেকট্রিক শটে মারা যাওয়া একটি বড় মাছ ঝুড়ি থেকে পড়ে গেলে ওই মাছটি ধরতে মিনহাজ পানিতে লাফ দেয়।এতে বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়ে সে।এ সময় সঙ্গে থাকা

মিনহাজের মামা বিল্লাল সেখান থেকে উদ্ধার করে সকাল ৬ টা ১০ মিনিটের মধ্যে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল হাসান বলেন,এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু ডায়রী হয়েছে। লাশ ময়নাতদন্তের পর পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।