ঢাকাশনিবার , ২০ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে রাস্তা পারাপার হওয়ার সময় প্রাণ গেলো সাত বছর বয়সী শিশুর

Chandpur Tribune
জুন ২০, ২০২৬ ১:৫৪ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক দুর্ঘটনায় নাহিদুল ইসলাম নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ পৌরসভার সম্মুখে সড়ক পারাপার হওয়ার সময় দ্রুত গতির গাড়ীর ধাক্কায় শিশুটি গুরুতর আহত হয়ে মৃত্যুবরণ করেন।

পরে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে পেজবুকে ছবি ছড়িয়ে পড়লে তার পরিচয় নিশ্চিত হয়।নিহত শিশু নাহিদুল ইসলাম (৭) উপজেলার দক্ষিণ বড়কুল গ্রামের মনির হোসেন জমাদারের ছেলে। তার মায়ের নাম নয়ন আক্তার।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান জানান, দুইটি লাশ থানায় আনা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। পরিবারের পক্ষ থেকে মামলা না দিলেও পুলিশ অপমৃত্যুর মামলা দায়ের করবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।