ঢাকাশুক্রবার , ১৯ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে খাল দূষণ করায় তিন রাইস মিল মালিককে জরিমানা

Chandpur Tribune
জুন ১৯, ২০২৬ ১১:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের পুরান বাজার খাল দূষণ ও ভরাট করার কারণে তিন রাইস মিল মালিককে ১ লাখ ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

 

বৃহস্পতিবার (১৮ জুন) দুপুরে পুরান বাজার নাপিতবাড়ি খাল এলাকায় পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসনের উদ্যোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা।

জানা গেছে, পরিবেশ সংরক্ষণ আইন লঙ্ঘন করে পুরান বাজার নাপিতবাড়ি খালে ধানের তুষ, ছাই ও ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় ময়নামতি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা, বাবা অটো রাইস মিল মালিককে ৬০ হাজার টাকা এবং আজমিরি অটো রাইস মিল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে ম্যাজিস্ট্রেট কর্তৃক নির্দেশনা প্রদান করা হয়। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।