ঢাকাবৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

আর্জেন্টিনার রাষ্ট্রদূতের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ, চাঁদপুর সফরের আমন্ত্রণ এমপি মানিকের

Chandpur Tribune
জুন ১৮, ২০২৬ ১০:১৮ অপরাহ্ণ
Link Copied!

আর্জেন্টিনা প্রজাতন্ত্রের মাননীয় রাষ্ট্রদূতের সঙ্গে সংস্কৃতি প্রতিমন্ত্রীর দপ্তরে সৌজন্য সাক্ষাৎ সুযোগ হয়েছে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিকের ।

বুধবার (আজ) অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সাংস্কৃতিক বিনিময় এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এমপি ফরিদ আহমেদ মানিক এ তথ্য জানান। তিনি বলেন, বৈঠকে দুই দেশের জনগণের মধ্যে বিদ্যমান আন্তরিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে মতবিনিময় হয়েছে। বিশেষ করে খেলাধুলা ও সংস্কৃতির মাধ্যমে পারস্পরিক যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎকালে এমপি মানিক আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে জানান, তার নির্বাচনী এলাকা চাঁদপুর-৩সহ সমগ্র চাঁদপুর জেলায় আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অসংখ্য সমর্থক রয়েছেন। বিশ্বকাপসহ বিভিন্ন আন্তর্জাতিক আসরে আর্জেন্টিনার প্রতি এ অঞ্চলের মানুষের ভালোবাসা ও সমর্থনের বিষয়টিও তিনি রাষ্ট্রদূতের কাছে তুলে ধরেন।

এ সময় তিনি আর্জেন্টিনার রাষ্ট্রদূতকে চাঁদপুর সফরের আন্তরিক আমন্ত্রণ জানান। এমপি মানিক বলেন, রাষ্ট্রদূত চাঁদপুরে এলে এলাকার মানুষ তাদের আন্তরিকতা, ভালোবাসা ও অতিথিপরায়ণতার পরিচয় তুলে ধরার সুযোগ পাবেন।

সাক্ষাৎ শেষে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে এবং দুই দেশের মধ্যে সাংস্কৃতিক ও সামাজিক সহযোগিতার ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে।

“বাংলাদেশ-আর্জেন্টিনা বন্ধুত্ব আরও সুদৃঢ় হোক”—এ প্রত্যাশা ব্যক্ত করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ফরিদ আহমেদ মানিক । তার ফেসবুক পোস্টে

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।