ঢাকাবুধবার , ১৭ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে ধর্ষণের শিকার শিশু ৬ মাসের অন্তঃসত্ত্বা, অভিযুক্ত আটক

Chandpur Tribune
জুন ১৭, ২০২৬ ২:২৯ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলার রায়শ্রী দক্ষিণ ইউনিয়নের নাহারা গ্রামে ১৩ বছর বয়সি এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৫৫ বছর বয়সি এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। ধর্ষণের ফলে ভুক্তভোগী শিশুটি বর্তমানে ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে জানা গেছে।

 

গ্রেফতার ব্যক্তির নাম হুমায়ুন কবির (৫৫)। সে ভুক্তভোগী শিশুর একই বাড়ির বাসিন্দা।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় এই ঘটনা জানাজানি হওয়ার পর পুলিশ অভিযুক্ত হুমায়নকে আটক করে থানায় নিয়ে আসে। ভুক্তভোগী শিশুর মা এদিন সন্ধ্যায় বাদি হয়ে শাহরাস্তি মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করার জন্য ভুক্তভোগীকে নিয়ে থানায় আসে।

 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত হুমায়ুন কবির দীর্ঘদিন ধরে ওই শিশুকে ধর্ষণ করে আসছিল। একপর্যায়ে শিশুটির শারীরিক পরিবর্তন লক্ষ্য করে পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরবর্তীতে চিকিৎসকের কাছে নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করার পর জানা যায় শিশুটি ছয় মাসের অন্তঃসত্ত্বা।

এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে আটক করে। এ বিষয়ে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।