ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে খাল দূষণ ও ভরাট করায় দুই রাইস মিল মালিকের জরিমানা

Chandpur Tribune
জুন ১৫, ২০২৬ ৮:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শহরের পুরান বাজারে অটোরাইস মিলের ধানের তুষ, ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করার কারণে দুই মিল মালিককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর রাব্বি ও সাজিদ হক।

 

বিকেলে এতথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান।

প্রাপ্ত তথ্যে জানা গেছে, জেলা পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে শহরের পুরান বাজারে অটোরাইস মিলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

 

এসময় কঠিন বর্জ্য ব্যবস্থাপনা বিধিমালা লঙ্ঘন করে পার্শ্ববর্তী নাপিতবাড়ি খালে ধানের তুষ ও ছাই এবং ধান সিদ্ধ গরম পানি অপসারণ করে খাল দূষণ ও ভরাট করায় মেসার্স চাঁদপুর অটোরাইস মিল মালিককে ৫০ হাজার টাকা এবং মেসার্স খাজা বাবা অটোমেটিক রাইস মিল মালিককে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

 

ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া।

 

এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মচারীরা এ সময় ছিলেন। ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আইন শৃঙ্খলা রক্ষায় জেলা পুলিশের একটি দল সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের উপপরিচালক জনাব মো. মিজানুর রহমান বলেন, নাপিতবাড়ি খালে অপসারণকৃত ধানের তুষ ও ছাই অনতিবিলম্বে অপসারণ করে খাল দূষণমুক্ত রাখার জন্য রাইসমিল কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। পরিবেশ অধিদপ্তরের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।