ঢাকাসোমবার , ১৫ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে খালে ভাসমান ব্যাগে নবজাতকের লাশ উদ্ধার

Chandpur Tribune
জুন ১৫, ২০২৬ ১১:২১ পূর্বাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে খাল থেকে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার পাড়া নগর এলাকার খাল থেকে পরিত্যক্ত অবস্থায় শিশুটির লাশ উদ্ধার করা হয়।

 

এলাকাবাসী জানায়, শাহানারা বেগম বাড়ির পাশের খালে একটি পলিথিনের ব্যাগ দেখেন। কৌতূহল নিয়ে তিনি ব্যাগটি খুলে নবজাতকের লাশ দেখে চিৎকার করলে লোকজন ছুটে আসে।

থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। পুলিশ জানায় নবজাতকের বয়স ৪ থেকে ৫ দিন হবে বলে ধারণা করা হচ্ছে।

শাহরাস্তি মডেল থানার উপপরিদর্শক আল আমিন ভূঁইয়া জানান, লাশটির পরিবারের খোঁজ করছে পুলিশ। আইনি ব্যবস্থা নেয়া হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।