ঢাকারবিবার , ১৪ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে আবাসিক হোটেলে অভিযান! মালিক, ছেলে ও ম্যানেজারসহ আটক পাঁচ

Chandpur Tribune
জুন ১৪, ২০২৬ ৯:৫৪ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জের হলুদ পট্টিতে অবস্থিত মাতৃমায়া আবাসিক হোটেলে অভিযান চালিয়ে নারী-পুরুষসহ মোট ৫ জনকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিদের মধ্যে হোটেলের মালিক, মালিকের ছেলে ও ম্যানেজার রয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

রবিবার (১৪ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কক্ষে অনৈতিক কার্যকলাপের অভিযোগে কয়েকজনকে আটক করা হয়। হাজীগঞ্জ থানার পক্ষ থেকে জানানো হয়েছে, হোটেলের বিভিন্ন কক্ষ অবৈধ কাজে ব্যবহারের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরেই হোটেলটিকে ঘিরে নানা ধরনের অনৈতিক কর্মকাণ্ড চলছিল। এ নিয়ে এলাকায় ক্ষোভও ছিল।

এদিকে, এর আগেও একই হোটেলকে ঘিরে মরদেহ উদ্ধার, প্রতারণা ও অনিয়মের অভিযোগ সামনে এসেছে বলে স্থানীয়দের দাবি।

হাজীগঞ্জ থানার ওসি জানান, আটক ব্যক্তিদের বিষয়ে তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে, আগে বন্ধ রাখার নির্দেশ দেওয়ার পরও কার্যক্রম চালানোর অভিযোগ রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।