ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে মকিমাবাদ ৫নং ওয়ার্ডে মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Chandpur Tribune
জুন ১৩, ২০২৬ ৯:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৫নং ওয়ার্ডের সামাজিক ও ক্রীড়া সংগঠন মকিমাবাদ স্পোর্টিং ক্লাবের উদ্যোগে আয়োজিত মাদক বিরোধী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠান উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে ৫নং ওয়ার্ড করিমের বাগান বালুর মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় দুটি শক্তিশালী দল অংশগ্রহণ করে।

খেলা উপভোগ করতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, ক্রীড়াপ্রেমী যুবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়রা চমৎকার নৈপুণ্য প্রদর্শন করে দর্শকদের মুগ্ধ করেন।

খেলা শেষে বিজয়ী আকাশি দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানাআপ নীল দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

এসময় অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. বিল্লাল হোসেন,আমির হোসেন টুটুল,মো. আহসান উল্ল্যাহ, মাহমুদ হাসান তানভীর,প্রদীপ কুমার সাহা, মো.শিপন মিয়া, ইব্রাহিম খলিল স্বপন,ওমর পাঠান।

খেলা পরিচালনা করেন,মো. শরিফ হোসেন মজুমদার।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন,যুব সমাজকে মাদক,সন্ত্রাস ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। মকিমাবাদ স্পোর্টিং ক্লাবের এমন উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেবে এবং তরুণদের সুস্থ বিনোদনের মাধ্যমে সুন্দর ভবিষ্যৎ গঠনে সহায়ক ভূমিকা পালন করবে।

এসময় স্থানীয় জনপ্রতিনিধি, সমাজসেবক, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে আয়োজকদের পক্ষ থেকে টুর্নামেন্ট সফল করতে সহযোগিতাকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স্থানীয়রা আশা প্রকাশ করেন,ভবিষ্যতেও মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের ক্রীড়া ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।