ঢাকাশনিবার , ১৩ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির দপ্তর সম্পাদক প্রার্থী মুরশিদুল আলম সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী

Chandpur Tribune
জুন ১৩, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার অন্যতম বাণিজ্যিক প্রাণকেন্দ্র হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনকে সামনে রেখে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. মুরশিদুল আলম ব্যবসায়ী ভোটারদের কাছে দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

হাজীগঞ্জ পূর্ব বাজারের তরকারি পট্টিতে অবস্থিত সুপরিচিত প্রতিষ্ঠান ‘মৌসুমী টি হাউজ’-এর স্বত্বাধিকারী মো. মুরশিদুল আলম দীর্ঘদিন ধরে ব্যবসায়িক ও সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। তিনি হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সাবেক শিল্প বিষয়ক সম্পাদক এবং দুইবার নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি হাজীগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কমিশনার হিসেবেও সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

দীর্ঘ প্রায় ৫০ বছর ধরে তিনি হাজীগঞ্জ বাজারে চট্টগ্রাম ও সিলেট অঞ্চল থেকে উন্নতমানের চা-পাতা সরবরাহের মাধ্যমে ব্যবসা পরিচালনা করে আসছেন। ব্যবসায়িক সততা,ন্যায়নীতি ও নিষ্ঠার কারণে তিনি ব্যবসায়ী মহলে সুপরিচিত ও আস্থাভাজন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।

শনিবার (১৩ জুন) সকালে এক সাক্ষাৎকারে দপ্তর সম্পাদক পদপ্রার্থী মো. মুরশিদুল আলম বলেন, “আমি অতীতেও হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির শিল্প বিষয়ক সম্পাদক ও দুইবারের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছি। ব্যবসায়ী ভাই-বোনেরা যেভাবে আমাকে ভালোবাসা ও আস্থা দিয়ে মূল্যবান ভোট প্রদান করেছেন, তার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।”

তিনি আরও বলেন, “মুসলিম ভাইদের প্রতি সালাম এবং হিন্দু ভাইদের প্রতি আদাব ও নমস্কার জানাই। আপনারা যদি পূর্বের ন্যায় আবারও আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে নির্বাচিত করেন,তাহলে আমি আপনাদের আমানতের মর্যাদা রক্ষা করে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবো, ইনশাআল্লাহ। আমি কখনো ভোটারদের আস্থার সঙ্গে বিশ্বাসঘাতকতা করিনি। ব্যবসায়ীদের সম্মান ও স্বার্থ রক্ষায় অতীতের ধারাবাহিকতায় কাজ করে যেতে চাই।”

তিনি আসন্ন নির্বাচনে দপ্তর সম্পাদক পদে সকল ব্যবসায়ী ভোটারের দোয়া,আশীর্বাদ ও সমর্থন কামনা করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।