ঢাকাবৃহস্পতিবার , ৭ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

‘কমলার বনবাস’ সিনেমাটি হঠাৎ আলোচনায়

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৭, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

নব্বইয়ের দশকের ‘কমলার বনবাস’ সিনেমার কথা মনে আছে? একই নামে ঢাকা ও কলকাতায় দুটি সিনেমা দর্শকের মাঝে তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।

মুক্তির প্রায় তিন দশক পর হঠাৎ ছবিটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার ঝড় উঠেছে। আজ বুধবার দুপুরের পর থেকে ছবির পোস্টার শেয়ার করছেন অনেকে; কেউ কেউ ফেসবুক পোস্টে ছবির নাম লিখেছেন।

 

শুধু সিনেমা নয়, কমলার বনবাস নিয়ে বহু যাত্রাপালাও হয়েছে। বিশেষ করে গ্রামের দর্শকের মাঝে কমলা চরিত্রটি তুমুল জনপ্রিয়।

ঢাকায় ‘কমলার বনবাস’ নির্মাণ করেছেন ফিরোজ আল মামুন। এতে আনোয়ার শরীফ, রেবেকা, নাসির খানসহ আরও অনেকে অভিনয় করেছেন। কলকাতায় একই নামে আরেকটি ছবি নির্মাণ করেছেন পরিচালক স্বপন সাহা। এতে তাপস পাল, শতাব্দী রায়সহ আরও অনেকে অভিনয় করেছেন।

 

হঠাৎ করে ছবিটি নিয়ে এত চর্চা কেন? তা নিশ্চিত হওয়া যায়নি। তবে ফেসবুকে কেউ কেউ ইঙ্গিত করছেন, মার্কিন নির্বাচনে কমলা হ্যারিসের সমূহ ভরাডুবিকে প্রতীকীভাবে ‘কমলার বনবাস’–এর সঙ্গে তুলনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
বিনোদন সর্বশেষ