ঢাকাবুধবার , ৬ নভেম্বর ২০২৪
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ৪ হাজার ৬১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ, জরিমানা

নিজস্ব প্রতিবেদক
নভেম্বর ৬, ২০২৪ ৫:০০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ হাজার ৬১১ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুটি ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

আজ বুধবার দুপুরে বাকিলা বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

 

অভিযানে মো. মমিনের গুদাম থেকে ২ হাজার ৭৩০ কেজি এবং মো. মোস্তফার গুদাম থেকে ১ হাজার ৮৮১ কেজি পলিথিন জব্দ করা হয়। এ ঘটনায় উভয়কে ১ হাজার টাকা করে জরিমানা করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান, সহকারী পরিচালক মো. হান্নান ও পরিদর্শক শরমিতা আহমেদ লিয়া উপস্থিত ছিলেন।

উপপরিচালক মিজানুর বলেন, সরকারি নির্দেশনা বাস্তবায়নে পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে জেলার প্রতিটি স্থানে অভিযান পরিচালনা করা হবে। নিষিদ্ধ পলিথিন ব্যবহার না করার আহ্বান জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।