ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে পুকুরে ডুবে ১৭ মাস বয়সী শিশুর মৃত্যু

Chandpur Tribune
জুন ১, ২০২৬ ৭:৩৩ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তিতে পুকুরে ডুবে মুনতাসির শাহাদাত (১৭ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার সকালে শাহরাস্তি পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সোনাপুর গ্রামের দিঘীর পূর্ব পাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মুনতাসির শাহাদাত ওই গ্রামের বাসিন্দা মঞ্জুর হোসেন ও রুমা আক্তারের সন্তান।

পারিবারিক সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে খেলাধুলা করছিল মুনতাসির। একপর্যায়ে সবার অগোচরে সে বাড়ির পাশের একটি ছোট পুকুরে পড়ে যায়। কিছু সময় পর তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে অনুসন্ধান শুরু করেন। পরে পুকুরে খোঁজ করে শিশুটিকে উদ্ধার করা হয়।

উদ্ধারের পর দ্রুত তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় এলাকাবাসীও এ ঘটনায় গভীর দুঃখ প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।