ঢাকাসোমবার , ১ জুন ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই ক্যাপ্টেন (অব.) ইকবাল হোসেন তালুকদারের জানাজা আজ

হাজীগঞ্জ প্রতিনিধি
জুন ১, ২০২৬ ১২:৪৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুর তালুকদার বাড়িতে আজ সোমবার (১ জুন) দুপুর ২টায় বাংলাদেশ নৌবাহিনীর ক্যাপ্টেন (অব.) আলহাজ্ব মরহুম মো. ইকবাল হোসেন তালুকদারের জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

মরহুম ইকবাল হোসেন তালুকদার ওলামা দলের কেন্দ্রীয় সাবেক সদস্য সচিব ও প্রিন্সিপাল মাওলানা নজরুল ইসলাম তালুকদারের বড় ভাই।

পারিবারিক সূত্রে জানা গেছে, জানাজার নামাজ নিজ বাড়ি সৈয়দপুর তালুকদার বাড়িতে অনুষ্ঠিত হওয়ার পর পারিবারিক কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হবে।

তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী ও এলাকাবাসীর মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। বিভিন্ন মহল মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

পরিবারের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে জানাজায় আত্মীয়-স্বজন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মুসল্লিদের উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। আল্লাহ মরহুমকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন। আমিন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।