ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ৩১, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার ৯ নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক রাষ্ট্রপতি ও বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩১ মে) আলীগঞ্জে ওয়ার্ড বিএনপি’র দলীয় কার্যালয়ে আয়োজিত এ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এসময় হাজীগঞ্জ পৌরসভা বিএনপি’র যুগ্ন-আহবায়ক মো. হুুমায়ন কবির স্বপন,উপজেলা শ্রমিক দলের আহবায়ক জাহাঙ্গীর হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সদ্য সাবেক সভাপতি দুলাল মজুমদার,সদ্য সাবেক সাধারণ সম্পাদক সালেহ আহমেদ রানা,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক গোলাম মোস্তফা,সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সাইফুল ইসলাম আখনজী,পৌর বিএনপি’র সদস্য মফিজুল ইসলাম রতন, ৯ নং ওয়ার্ড বিএনপি’র সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম মজুমদার,বিএনপি’র নেতা মীর হোসেন, মাজহারুল ইসলাম শাওন, নিজাম উদ্দিন রিয়াদ,মো. জসিমসহ ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী, সমর্থক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানের দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ র. জামে মসজিদের খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।

এ সময় উপস্থিত নেতৃবৃন্দ শহীদ জিয়ার আদর্শ বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন এবং তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।