ঢাকারবিবার , ৩১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হানিফ পরিবহনের কর্ণধার হাজী কফিল উদ্দিন আর নেই

আল-আমিন শুভ
মে ৩১, ২০২৬ ৭:২৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাকার সাভারের আমিনবাজার এলাকার অভিভাবক, বিশিষ্ট সমাজসেবক, হানিফ পরিবহনের কর্ণধার এবং সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাজী কফিল উদ্দিন ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

পরিবারিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব।

তাঁর মৃত্যুর খবরে আমিনবাজারসহ সাভারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। রাজনৈতিক, সামাজিক ও ব্যবসায়িক অঙ্গনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

হাজী কফিল উদ্দিন দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক জীবনে সাধারণ মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করেছেন। সাভার উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হিসেবে তিনি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। এছাড়া উপজেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে এলাকার উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখেন।

পরিবহন খাতেও তিনি ছিলেন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব। দেশের অন্যতম পরিবহন প্রতিষ্ঠান হানিফ পরিবহনের সঙ্গে তাঁর সম্পৃক্ততা ও নেতৃত্ব পরিবহন খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

তাঁর মৃত্যুতে সামাজিক যোগাযোগমাধ্যমেও শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই তাঁর কর্মময় জীবন, নেতৃত্ব ও জনসেবামূলক কর্মকাণ্ডের স্মৃতিচারণ করছেন।

মরহুমের জানাজার সময়সূচি পরে পরিবারের পক্ষ থেকে জানানো হবে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।