ঢাকাশনিবার , ৩০ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

লুবনা আক্তার বৃষ্টি, শাহরাস্তি
মে ৩০, ২০২৬ ৩:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবনির্বাচিত স্কুল পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত ।

চাঁদপুর শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ উল্লাহ বিএসসির সভাপতিত্বে – সহকারী প্রধান শিক্ষক আমির হোসেন এর পরিচালনায়

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি টামটা আদর্শ উচ্চ বিদ্যালয় স্কুল পরিচালনা কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরাস্তি উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মোঃ আলী,
স্কুলের প্রাক্তন শিক্ষার্থী ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট ও জজকোর্টের আইনজীবী অ্যাডভোকেট শামসুল আলম পাটোয়ারী, এরিয়া রেশনিং কর্মকর্তা মো: আনোয়ার হোসেন ভূঁইয়া, স্কুলের দাতা সদস্য আসাদুজ্জামান ভূঁইয়া সুমন ,
শিক্ষক এইচ এম বদিউজ্জামান ভূঁইয়া, মোঃ দেলোয়ার হোসেন পাটোয়ারী,স্কুল পরিচালনা কমিটির অভিভাবক সদস্য জহিরুল পাটোয়ারী , জীবন কৃষ্ণ মজুমদার, টামটা ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি বিল্লাল সিকদার

অন্যান্যদের মধ্যে অতিথি উপস্থিত ছিলেন শিক্ষক প্রতিনিধি শরীফ উল্লাহ শামীম ,আবদুল মোমিন সিকদার , নোহেল এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ইকবাল হোসেন পাটোয়ারী, প্রাক্তন শিক্ষার্থী তোফায়েল আহমেদ সোহেল, সাইফুল ইসলাম মানিক, মেহেরাজুন নবী রাজু সহ গণমাধ্যম কর্মী, শিক্ষক ,অভিভাবক, রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন: স্কুলের শিক্ষার মান উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে এবং মেধাবী শিক্ষার্থীরা অর্থের অভাবে পড়াশোনা করতে না পারলে তাদেরকে বিনামূল্যে পড়ানোর ব্যবস্থা করা হবে। শিক্ষার্থীদের শিক্ষার মান ধরে রাখার স্বার্থে শিক্ষক অভিভাবক ও এলাকার সবাইকে সচেতন হতে হবে।

সবশেষে টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সৌদি আরব রিয়াদ বাংলাদেশ দূতাবাস অনুমোদিত প্রবাসী সেবা কেন্দ্র ইডিসির মার্কেটিং ডিরেক্টর ও মোহনা টেলিভিশনের সৌদি আরব প্রতিনিধি প্রধান নাট্যকার , রোটারিয়ান মোঃ জাহাঙ্গীর আলম হৃদয় তার লেখা বই স্মৃতি সমাহার বইটি শুভেচ্ছা উপহার হিসেবে অতিথিদের হাতে তুলে দেন।

টামটা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক ও দাতা সদস্যদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন স্কুলের সিনিয়র শিক্ষক মাওলানা মনির হোসেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।