ঢাকাশনিবার , ২৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে হিন্দু যুবকের ইসলাম ধর্ম গ্রহণ, বিনয় চন্দ্র শীল থেকে হলেন নূর মোহাম্মদ 

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ২৩, ২০২৬ ১:১৪ অপরাহ্ণ
Link Copied!

ইসলাম ধর্মের আদর্শ, ন্যায়-নীতিসহ মানুষের উত্তম জীবন ব্যবস্থার প্রতি আকৃষ্ট হয়ে চাঁদপুরের হাজীগঞ্জে সনাতন (হিন্দু) ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছে বিনয় চন্দ্র শীল নামের এক যুবক। তার বর্তমান নাম নূর মোহাম্মদ ।

বিনয় চন্দ্র শীল কচুয়া উপজেলার ডুমুরিয়া গ্রামের যোগেশ চন্দ্র শীল ও মরনী চন্দ্র শীল দম্পত্তির ছেলে।

ধর্মান্তর প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি চাঁদপুর  জেলা নোটারি পাবলিকের মাধ্যমে একটি এফিডেভিট সম্পন্ন করেছেন বলে দেখা যায়।  পরবর্তীতে ২২ মে শুক্রবার হাজীগঞ্জ আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ র. জামে মসজিদে  উপস্থিত হয়ে জুমআর নামাজের পূর্বে খতিব মুফতি ফজলুল কাদের বাগ দদীর  কন্ঠে পবিত্র কালেমা পাঠের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি।

নূর মোহাম্মদ বলেন, “ইসলাম একটি শান্তির ধর্ম। এর আদর্শ, ন্যায়-নীতি ও জীবনব্যবস্থা আমাকে গভীরভাবে আকৃষ্ট করেছে। ব্যক্তিগতভাবে ভালো লাগা এবং বিশ্বাস থেকেই আমি ইসলাম গ্রহণ করেছি।”

তিনি আরও উল্লেখ করেন, প্রাপ্তবয়স্ক হওয়ার পর থেকেই ইসলাম সম্পর্কে জানার আগ্রহ তৈরি হয় তার মধ্যে। বিভিন্ন ইসলামিক বইপত্র অধ্যয়ন এবং মুসলিম বন্ধুদের সাথে চলাফেরার মাধ্যমে তিনি ইসলাম ধর্ম সম্পর্কে ধারণা লাভ করেন। একপর্যায়ে ইসলামের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে মহান আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেন এবং ধর্মান্তরের সিদ্ধান্ত নেন। বর্তমানে তিনি ইসলাম ধর্মের বিধান অনুযায়ী জীবন পরিচালনার চেষ্টা করছেন বলেও জানান।

আমি পবিত্র ইসলাম ধর্ম গ্রহণের জন্য ইতিমধ্যে কালেমা, নামাজ, রোযা, হজ্জ, যাকাত, জীবন, মৃত্যু সহ পৃথিবীর সকল কিছুর স্রষ্টা মহান রাব্বুল আলামিন আল্লাহকে সৃষ্টিকর্তা স্বীকার করিয়া এবং মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) কে সর্বশ্রেষ্ট্র নবী হিসাবে মনে প্রাণে বিশ্বাস স্থাপন করিয়া পবিত্র কালেমা শরীফ “লা-ইলাহা ইল্লাললাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ (সাঃ)” মুখে উচ্চারন করিয়া মনে প্রাণে স্বীকার করিয়া আমার পূর্বের হিন্দু ধর্ম চিনতরে ত্যাগ করিয়া পবিত্র ইসলাম ধর্ম গ্রহণ করিলাম এবং আমার পূর্বের নাম ” বিনয় চন্দ্র শীল” পরিত্যাগ করে “নূর মোহাম্মদ” গ্রহণ করিলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, তার এই ধর্মান্তরের ঘটনায় এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে ব্যক্তিগত বিশ্বাস ও ধর্মীয় স্বাধীনতার বিষয় হিসেবে এটিকে দেখছেন অনেকেই। তবে নূর মোহাম্মদ সকলের সহযোগিতা কামনা করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।