ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মতলব দক্ষিণে ইয়াবাসহ হাজীগঞ্জের দুই যুবক গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার
মে ২১, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব দক্ষিণ থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাজীগঞ্জের দুই যুবককে গ্রেপ্তার করেছে।

বৃহস্পতিবার (২১ মে ২০২৬) দিবাগত রাত ১২টা ২০ মিনিটে মতলব পৌরসভার ১নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর মতলব টোল ব্রিজ সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, মতলব দক্ষিণ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) অখিল চন্দ্র সরকারের সার্বিক নির্দেশনায় এসআই (নিরস্ত্র) জীবন চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার করা হয় মাহমুদুল হাসান প্রকাশ আল আমিন (২২) ও জুলহাস মুন্সি (৩৫) নামে দুইজনকে।

গ্রেপ্তারকৃতদের বাড়ি হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের পিরোজপুর মুন্সী বাড়ি এলাকায় বলে জানা গেছে।

অভিযানকালে তাদের কাছ থেকে ৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।