ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

“নিখোঁজ হৃদয়ের সন্ধান পেতে দেশবাসীর সহযোগিতা কামনা করছে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা”

Chandpur Tribune
মে ২১, ২০২৬ ৫:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া গ্রামে ১১ বছরের এক শিশু নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। নিখোঁজ হওয়া শিশুটির নাম হৃদয়। সে শাহরাস্তি উপজেলার দাদিয়াপাড়া পাটোয়ারী বাড়ির বিল্লাল হোসেন মনা’র পুত্র। গত [২০.০৫.২০২৬] থেকে সে নিখোঁজ রয়েছে।

পরিবার সূত্রে জানা যায়, ঘটনার দিন হৃদয় বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে সন্ধান করেও তার কোনো খোঁজ মেলেনি। একমাত্র সন্তান নিখোঁজ হওয়ার পর থেকে তার মা-বাবা এবং পরিবারে চরম শোক ও উৎকণ্ঠা বিরাজ করছে। সন্তানের শোকে মা বারবার মূর্ছা যাচ্ছেন। হৃদয়ের গায়ের রং শ্যামলা এবং উচ্চতা প্রায় ৪ ফুট ৫ ইঞ্চি। নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল জুব্বা এবং মাথায় টুপি। সে স্পষ্ট ও শুদ্ধ ভাষায় কথা বলতে পারে।

এ বিষয়ে দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, শিশুটিকে খুঁজে পেতে তারা সামাজিক ও মানসিকভাবে পরিবারের পাশে আছেন। কোনো সহৃদয় ব্যক্তি বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য যদি এই অবুঝ শিশুটির সন্ধান পেয়ে থাকেন, তবে দয়া করে নিম্নোক্ত মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো।আপনার একটি সামান্য সহযোগিতা একটি অবুঝ শিশুকে তার মা-বাবার কোলে ফিরিয়ে দিতে পারে।

যোগাযোগের নম্বর:০১৭১৬৮৮৯০৮১

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।