ঢাকাবৃহস্পতিবার , ২১ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে প্রবাসীর ভবনে আগুনে পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ২১, ২০২৬ ১২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে আগুনে মো.জসিম উদ্দিন নামের এক প্রবাসীর একতলা ভবন পুড়ে কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দিবাগত রাতে হাজীগঞ্জ পৌরসভাধীন ১০নং ওয়ার্ডের মনিনাগ সাতবাড়ি এলাকার মো. খলিল বেপারী বাড়িতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জানা গেছে, প্রবাসী জসিমের ছেলে অসুস্থ। তাকে চিকিৎসক দেখানের উদ্দেশ্যে মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যরা হাজীগঞ্জ বাজারে আসেন। রাত আনুমানিক ৯টার দিকে ভবনের ভিতরের আগুন জ্বলতে দেখে স্থানীয়রা ছুটে যান। কিন্তু ভবনের দরজায় তালা থাকায় ভিতরে প্রবেশ করতে পারেনি।

এসময় তারা হাজীগঞ্জ ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌছে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ততক্ষনে ভবনের ভিতরে থাকা মূল্যবান আসবাবপত্র পত্র, তৈজসপত্র, টিভি, ফ্রিজ, স্বর্ণালংকার, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র পুড়ে ছাই হয়ে যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।