ঢাকাবুধবার , ২০ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

বলাখাল বাস স্টপেজকে কেন্দ্র করে বোগদাদ ও আইদি বাসে হামলা-ভাঙচুরের অভিযোগ

হাজীগঞ্জ প্রতিনিধি
মে ২০, ২০২৬ ১১:৪০ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জের বলাখাল এলাকায় বোগদাদ ও আইদি বাসের স্টপেজকে কেন্দ্র করে উত্তেজনা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাসের ড্রাইভার-স্টাফসহ অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বলাখাল এলাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও সাধারণ জনগণ গত দুইদিন আগে ওই এলাকায় বোগদাদ ও আইদি বাস থামানোর দাবিতে আন্দোলন করেন। পরে উপজেলা প্রশাসন ও জেলা প্রশাসনের নির্দেশক্রমে সেখানে বাস থামানোর আশ্বাস দেওয়া হলেও এখনো তা কার্যকর হয়নি বলে অভিযোগ ওঠে।

এর জেরে মঙ্গলবার বিকালে ক্ষুব্ধ জনতা ও স্থানীয় কিছু বাসিন্দা বলাখাল স্কুল মাঠ ও সড়কের দুই পাশে কয়েকটি বোগদাদ ও আইদি বাস থামিয়ে রাখেন। পরে বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে ২০-২৫ জন যুবক দেশীয় লাঠিসোঁটা ও ধারালো অস্ত্র নিয়ে বাসের ড্রাইভার ও স্টাফদের ওপর হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এসময় কয়েকটি বাস ভাঙচুরের ঘটনাও ঘটে।

আহতদের মধ্যে ১০-১২ জন হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। এছাড়া আরও কয়েকজন কুমিল্লা ও চাঁদপুরের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
এদিকে বাসের ড্রাইভার ও স্টাফরা হামলার সুষ্ঠু বিচার দাবি করেছেন। তাদের অভিযোগ, বিচার না পেলে আগামীকাল ভোর ৬টা থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট পালন করা হবে।

ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানা গেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।