ঢাকাবুধবার , ১৩ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে প্রধানমন্ত্রী’র আগমন উপলক্ষে বাকিলা বাজারের দুই পাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার নির্দেশ ইউপি চেয়ারম্যান মিজানুর রহমানের

নিজস্ব প্রতিবেদক
মে ১৩, ২০২৬ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

আগামী ১৬ মে শনিবার চাঁদপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন উপলক্ষে বাকিলা বাজারের রাস্তার দুই পাশের পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ও অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছেন ২ নং বাকিলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপি’র সদস্য মো. মিজানুর রহমান মিলন।

১২ মে মঙ্গলবার বিকেলে ২ নং বাকিলা ইউনিয়ন বিএনপি’র দলীয় নেতাকর্মীদের নিয়ে
তিনি এ নির্দেশ দেন।

এসময় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান
বলেন,আমাদের প্রাণের নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান চাঁদপুরে আসবে,সকলকে সুশৃঙ্খল ভাবে চাঁদপুরের জনসভায় উপস্থিত হতে হবে। প্রধানমন্ত্রীর আগমনটাকে আমরা জনগণের আগমন হিসেবে দেখবো। তাই বাকিলা বাজারের সকল ব্যবসায়ীদের কে বলবো বাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন ও অবৈধ স্থাপনা সরিয়ে ফেলুন।

এসময় উপস্থিত ছিলেন,২ নং বাকিলা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. মোস্তফা কামাল, জেলা ওলামা দলের সিনিয়র সহ-সভাপতি মাওলানা রফিকুল ইসলাম,ইউনিয়ন বিএনপি’র সিনিয়র যুগ্ন-সাধারন সম্পাদক মো.মোবাশ্বের মোল্লা, প্রচার সম্পাদক কাজী জসিম,ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক নুরু গাজী,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মোতাল্লেব গাজীসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।