ঢাকাবৃহস্পতিবার , ৭ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তি মডেল থানার অভিযানে মাদক, ওয়ারেন্ট ও বিভিন্ন মামলায় ১২ জন গ্রেফতার

শাহরাস্তি প্রতিনিধি
মে ৭, ২০২৬ ২:৩৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক, ওয়ারেন্টভুক্ত আসামি ও নিয়মিত মামলাসহ বিভিন্ন অভিযোগে মোট ১২ জনকে গ্রেফতার করা হয়েছে।

বুধবার (০৭ মে ২০২৬) পরিচালিত এ অভিযানে থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্র জানায়, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। পুলিশের নিয়মিত তৎপরতায় এলাকায় জনমনে স্বস্তি ফিরেছে বলে স্থানীয়রা মনে করছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।