ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

অবৈধ মজুদে অভিযান: মতলবে ডিজেল- প্লাস্টিক দানা জব্দ, জরিমানা ১ লাখ

মতলব উত্তর প্রতিনিধি
মে ৬, ২০২৬ ৩:২৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ জ্বালানি তেল ও প্লাস্টিকের দানা উদ্ধার করেছে প্রশাসন। এ সময় একজনকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার কালিপুর বাজার সংলগ্ন লোকমান ঢালীর বসতবাড়িতে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানে এনএসআই ও মতলব থানা পুলিশ অংশ নেয়।
আব্দুল্লাহ আল ইমরান বলেন, অভিযানকালে বসতবাড়িতে অবৈধভাবে মজুদ করা ৫ লাখ টাকারও বেশি মূল্যের ৩ হাজার ৪০০ লিটার ডিজেল ও ৯০০ কেজি প্লাস্টিক দানা জব্দ করা হয়।

“পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর সংশ্লিষ্ট ধারায় লোকমান ঢালীকে নগদ এক লাখ টাকা জরিমানা করা হয়; যা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। জব্দ করা মালামাল স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য আলো বেগমের জিম্মায় রাখা হয়েছে।

তিনি বলেন, “অবৈধভাবে জ্বালানি তেল ও প্লাস্টিক দানা মজুদ করা আইনত দণ্ডনীয় অপরাধ। এ ধরনের কার্যক্রম বাজার ব্যবস্থায় নেতিবাচক প্রভাব ফেলে এবং ভোক্তা স্বার্থের পরিপন্থি।

এ ঘটনায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং মতলব উপজেলা প্রশাসন পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে জানিয়ে আল ইমরান বলেন, “ভবিষ্যতে এ ধরনের অবৈধ কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।