ঢাকাবুধবার , ৬ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং, চার বখাটের ২ লাখ টাকা জরিমানা

Chandpur Tribune
মে ৬, ২০২৬ ১১:০২ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে শিশু শিক্ষার্থীকে ইভটিজিং করায় চার জনকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার ভ্রম্যমাণ আদালতের মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজিয়া হোসেন এ জরিমানা করেন।

জানাগেছে উপজেলার মনিরা আজিম একাডেমির শিক্ষার্থীকে ৫ বখাটে মিলে ইভটিজিং করে। পুলিশ অভিযোগের ভিত্তিতে ৪ জনকে আটক করা হয়। তারা হলেন চিতোষী পূর্ব ইউনিয়নের কসবা গ্রামের রফিকুল ইসলামের ছেলে মো. রাকিবুল হাসান (১৮), রায়য়েরবাগ গ্রামের আব্রাহাম হোসেনের ছেলে আশরাফুল করিম,(১৯),কসবা গ্রামের মাজহারুল ইসলামের ছেলে তানজিল ছিদ্দিক সৌরভ (১৮),একই গ্রামের হাফেজ নুরুজ্জামান এর ছেলে তাহসিম বিল্লাহ তানি (১৮)
অন্যদিকে তেতোশ্বর গ্রামের মনির হোসেনের ছেলে মাহফুজ আলম ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

এবং মনির হোসেনের ছেলে মাহফুজ তার ছেলে এমন এ ধরনের কাজ করবে না বলে মুছলেকা দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।