ঢাকাসোমবার , ৪ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জন গ্রেফতার, উদ্ধার ইয়াবা ও গাঁজা

কচুয়া(চাঁদপুর)প্রতিনিধি
মে ৪, ২০২৬ ৬:২৭ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক বিশেষ অভিযানে মোট ৮ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযানে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা উদ্ধার করা হয়।

কচুয়া থানার ওসি মোঃ আজিজুল ইসলাম এর নির্দেশনায় বিভিন্ন সময় ও স্থানে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকসহ সংশ্লিষ্ট অফিসার ও ফোর্স।

পৃথক অভিযানে উদ্ধার ও গ্রেফতার: লইয়ামেহে এলাকায় চিহ্নিত মাদক ব্যবসায়ী মোঃ এমরান খান (৩০) ও মোঃ ইমন মজুমদারের কাছ থেকে ৬৯ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং-০৫ রুজু করা হয়েছে।

বরুচর এলাকা আঃ মান্নান মিয়াজীর হেফাজত থেকে ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে মামলা নং-০৬ রুজু করা হয়েছে।
পলাশপুর এলাকা থেকে মোঃ ছাব্বির হোসেন ও মোঃ শাওনের কাছ থেকে ৪ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং-০৭ রুজু করা হয়েছে।

সাচার এলাকা মেহেদী হাসান, আল মামুন ও মোঃ আনোয়ার হোসেনসহ তিনজনের কাছ থেকে ১৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মামলা নং-০৮ রুজু করা হয়েছে।

সব অভিযানে মোট ৮৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।