ঢাকাশনিবার , ২ মে ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

‎শ্রমিকদের অধিকার রক্ষায় সকল পক্ষকে সচেষ্ট হতে হবে- ইউএনও সেটু কুমার বড়ুয়া

নাঈম হোসেন পালোয়ান, ফরিদগঞ্জ
মে ২, ২০২৬ ১:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

‘‎সুস্থ শ্রমিক কর্মঠ হাত/আসবে এবার নব প্রভাত’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস ২০২৬ উপলক্ষে ফরিদগঞ্জে উপজেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‎শুক্রবার (১ মে ২০২৬) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত র‍্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে ফরিদগঞ্জ শ্রমিক দল ও পৌর শ্রমিক দলসহ বিভিন্ন পেশার শ্রমিকরা অংশগ্রহণ করেন।
‎
‎র‍্যালিশেষে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আজিম খান, সাধারণ সম্পাদক দুলাল মিয়া জমাদার, যুগ্ম সাধারণ সম্পাদক আখতার হোসেন, সাংগঠনিক সম্পাদক অহিদুর রহমান পাটোয়ারী, পৌর শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম পিন্ধু ও সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
‎
‎সভাপতির বক্তব্যে ইউএনও সেটু কুমার বড়ুয়া বলেন, শ্রমিকদের রক্ত ঝরার মধ্য দিয়ে মহান মে দিবস এসেছে।
‎
‎১৬-১৭ ঘন্টা থেকে কর্ম ঘন্টা আট ঘন্টা নেমে আসলেও মূলত শ্রমিকরা এখনো তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাদের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টি এখনো অনেকটা উপেক্ষিত।
‎
‎শ্রমিকদের স্বাস্থ্য এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারলে তাদের কাজের প্রতি আরো স্পৃহা বেড়ে যাবে। তারা নিশ্চিন্তে এবং নিরাপদে কাজ করতে পারলে দেশের অর্থনৈতিক উন্নয়নে আরো গতি আসবে। তাই আমরা প্রত্যাশা করি, শ্রমিকদের জন্যে তাদের নিয়োগকারী সংস্থা নতুন করে এসব বিষয় ভেবে তাদের কাজের সুবিধা করে দেবেন। শ্রমিকদের অধিকার রক্ষায় সকল পক্ষকে সচেষ্ট হতে হবে। আমাদের মনে রাখতে হবে, প্রবাসে যারা কাজ করেন তারাও শ্রমের বিনিময়ে পাঠানো রেমিটেন্সের মাধ্যমে আমাদের অর্থনীতিকে গতিশীল রেখেছেন। তাই আমাদের প্রবাসী ভাইয়েরাও যাতে নিরাপদে প্রবাসে কাজ করতে পারে সেজন্যে তাদের কর্তৃপক্ষ সেই ব্যবস্থা নেবে। বস্তুত নিজ নিজ কর্মক্ষেত্রে সবাই শ্রমিকের ভূমিকা পালন করে। তাই আজকের এই মহান মে দিবসে সকল পর্যায়ের সকল পেশার শ্রমিকদের প্রতি উষ্ণ অভিনন্দন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।