ঢাকাবুধবার , ২৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরের ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে প্রথমবারের মত সংগঠন

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ২৯, ২০২৬ ৭:৫০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের সমৃদ্ধ ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্য রক্ষায় প্রথমবারের মত সংগঠনের যাত্রা শুরু হয়েছে।

চাঁদপুর সাহিত্য একাডেমি মিলনায়তনে মঙ্গলবার এক সভার মাধ্যমে নয় সদস্যবিশিষ্ট ‘চাঁদপুর ইতিহাস-ঐতিহ্য রক্ষা কমিটি’ গঠন করা হয়। কমিটিতে প্রথম আলোর চাঁদপুর প্রতিনিধি আলম পলাশকে আহ্বায়ক এবং চাঁদপুর সাহিত্য একাডেমির মহাপরিচালক কাদের পলাশকে সদস্যসচিব করা হয়েছে।

কমিটির যুগ্ম আহ্বায়ক হয়েছেন চাঁদপুর প্রবাহের ভারপ্রাপ্ত সম্পাদক ও চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি রহিম বাদশা, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, টেলিভিশন সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি রিয়াদ ফেরদৌস এবং চাঁদপুর প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আল ইমরান শোভন। সদস্য হিসেবে আছেন লেখক মুহাম্মদ ফরিদ হাসান, নারী সংগঠক মুক্তা রহমান, লেখক নুরুন্নাহার মুন্নি।

 

কমিটির আহ্বায়ক আলম পলাশ বলেন, “চাঁদপুরের ইতিহাস ও ঐতিহ্য অত্যন্ত সমৃদ্ধ হলেও তা সংরক্ষণে দীর্ঘদিন ধরে সমন্বিত উদ্যোগের অভাব ছিল। ফলে অনেক ঐতিহাসিক নিদর্শন ও সাংস্কৃতিক উপাদান বিলুপ্তির ঝুঁকিতে রয়েছে। এই প্রেক্ষাপটে নবগঠিত কমিটি জেলার ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণ, গবেষণা ও প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করছি।”

কমিটির সদস্যসচিব কাদের পলাশ বলেন, “জেলার বিভিন্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন, ঐতিহাসিক স্থাপনা, লোকসংস্কৃতি ও প্রাচীন ঐতিহ্য চিহ্নিত করে তা সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে নতুন প্রজন্মের কাছে চাঁদপুরের ইতিহাস তুলে ধরতে নানা সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।”

সভায় জানানো হয়, আগামী তিন মাসের মধ্যে একটি উপদেষ্টা পরিষদ গঠনসহ পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে। এর মাধ্যমে সংগঠনটির কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করা হবে বলে আশা করা হচ্ছে।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।