চাঁদপুরের হাজীগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ডের বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদের ইন্তেকাল বিভিন্ন মহলের শোক। হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহবায়ক কবির হোসেন মুন্সীর বাবা,বিশিষ্ট ব্যবসায়ী হাজী আব্দুর রশিদের দাফন সম্পন্ন হয়েছে।
শনিবার (২৫ এপ্রিল) বাদ আছর এনায়েতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে হাজী আব্দুর রশিদের জানাযা শেষে তাঁর প্রতিষ্ঠিত মসজিদ ও মাদরাসা কমপ্লেক্সে প্রাঙ্গণে দাফন করা হয়।
হাজী আব্দুর রশিদ হাজীগঞ্জ বাজারস্থ একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৭৫ বছর। হাজীগঞ্জ পৌরসভাধীন ৯ নং ওয়ার্ড এনায়েতপুর গ্রামের মুন্সী বাড়ির মৃত ইদ্রিস আলী মুন্সীর ছেলে। স্ত্রী,পাঁচ ছেলে ও এক মেয়ে’সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক,হাজী আব্দুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এছাড়াও জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. আলমগির কবির পাটওয়ারী, হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির,সদস্য সচিব এমএ রহিম পাটওয়ারী, পৌর বিএনপি’র যুগ্ম আহবায়ক মো. হেলাল উদ্দিন মজুমদার,খোরশেদ আলম ভুট্রো,এমরান হোসেন,মিজানুর রহমান সেলিম, পৌর যুবদলের সদস্য সচিব নাজমুল হাসান রাজনসহ উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
নিহতের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে গভীর শোক প্রকাশ করেন, হাজীগঞ্জ প্রেসক্লাব,হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির, হাজীগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, হাজীগঞ্জ সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন, সাংবাদিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিষদের নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি পেশার লোকজন।
