ঢাকাশুক্রবার , ২৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে অসামাজিক কার্যকলাপ ও প্রতারণার আশঙ্কা: প্রশাসনের হস্তক্ষেপ কামনা

স্টাফ রিপোর্টার
এপ্রিল ২৪, ২০২৬ ১২:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমকে কেন্দ্র করে অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। জানা গেছে, “হাজীগঞ্জ টু-লেট” নামের একটি ফেসবুক গ্রুপে একটি নির্দিষ্ট ফোন নম্বর ০১৭৭৩-১২৯৭৯৫ ব্যবহার করে সন্দেহজনক প্রচারণা চালানো হচ্ছে। একই সঙ্গে “শিলা আবাসিক এজেন্সি” ও “শ্রাবন্তি অফিসিয়াল” নামের আইডি থেকেও এ ধরনের কার্যক্রম পরিচালিত হচ্ছে এমনটাই সামাজিক যোগাযোগমাধ্যমে ভেসে বেড়াচ্ছে।

হাজীগঞ্জ বাস টার্মিনাল আবাসিক হোটেল

স্থানীয় সূত্রে জানা যায়, এসব আইডির মাধ্যমে মানুষকে অসামাজিক কাজে প্রলুব্ধ করার চেষ্টা করা হচ্ছে, যা এলাকার সামাজিক পরিবেশের জন্য হুমকিস্বরূপ। বিশেষ করে তরুণ সমাজ এর দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন সচেতন মহল।

এছাড়া, অনেকেই ধারণা করছেন যে এটি একটি সুপরিকল্পিত প্রতারণার ফাঁদ হতে পারে, যেখানে সাধারণ মানুষকে আকৃষ্ট করে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করার অপচেষ্টা চালানো হচ্ছে।

এ বিষয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য জেলা আইন-শৃঙ্খলা বাহিনী ও হাজীগঞ্জ থানা প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন।

সমাজের নিরাপত্তা ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।