ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে সব কেন্দ্রে থাকবে সিসি ক্যামেরা

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ২০, ২০২৬ ৮:৫২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লা শিক্ষা বোর্ডে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক থেকে বিভাগে দ্বিতীয় অবস্থানে রয়েছে চাঁদপুর  জেলা, যেখানে মোট পরীক্ষার্থী ৩০ হাজার ৭৫৬ জন।

ইতোমধ্যে জেলায় সব ধরনের প্রস্তুতি শতভাগ সম্পন্ন করা হয়েছে এবং প্রতিটি কেন্দ্রেই সিসি ক্যামেরার আওতায় পরীক্ষা নেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। চাঁদপুর  জেলায় মোট পরীক্ষার্থীর মধ্যে ছেলে ৮ হাজার ৩৮০ জন এবং মেয়ে ১৩ হাজার ৫২০ জন।

 

 

চাঁদপুরের সকল উপজেলা সদরের ৭৪ কেন্দ্রে এসএসসি-সমমান পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৫৬ পরীক্ষার্থী এবার অংশগ্রহণ করবে। চাঁদপুরসহ সারাদেশের ন্যায় চাঁদপুরের সকল উপজেলায় আগামি ২১ এপ্রিল এ পরীক্ষা শুরু হচ্ছে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের এ পরীক্ষা শুরু হচ্ছে।

চলতি ২০২৬ শিক্ষাবর্ষে চাঁদপুরে ৮ উপজেলায় মাধ্যমিক স্কুল সার্টিফিকেট,দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষায় ৩০ হাজার ৭শ ৪৬ জন পরীক্ষার্থী অংশ নেবে। কেন্দ্র ৭৪ টি।

কুমিল্লা শিক্ষা বোর্ডের  উপ পরিক্ষা নিয়ন্ত্রক মো. কবীর উদ্দিন জানান,পরীক্ষার্থীর সংখ্যায় শীর্ষে রয়েছে কুমিল্লা  জেলা, যেখানে অংশ নিচ্ছে ৫১ হাজার ৬৪৭ জন। দ্বিতীয় অবস্থানে থাকা চাঁদপুর জেলার পর তৃতীয় স্থানে রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা, যেখানে পরীক্ষার্থীর সংখ্যা ১৯ হাজার ৭২৪ জন।
এছাড়া নোয়াখালীতে ২৫ হাজার ২৭০জন, ফেনী ১৪ হাজার ৯০২ জন, কুমিল্লা  ৫১ হাজার ৬৪৭ জন,ব্রাহ্মণ বাড়িয়ায় ১৯ হাজার ৭২৪ এবং সর্বনিম্নে  লক্ষীপুরে ১৩ হাজার ৫৬৯  পরীক্ষার্থী অংশ নিচ্ছে।

 

চাঁদপুর  জেলা শিক্ষা অফিসার মো. রুহুল্লাহ  বলেন, চাঁদপুর  জেলায় এসএসসি পরীক্ষার প্রস্তুতি একেবারে শতভাগ সম্পন্ন। প্রস্তুতিতেও কোনো ঘাটতি নেই। সবচেয়ে বড় কথা, প্রতিটি কেন্দ্র  তথা প্রতিটি হলরুমেও আমরা সিসি ক্যামেরার ব্যবস্থা করেছি। এছারা প্রতিটি কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষেধাজ্ঞ ও ৫০০ গজের মধ্যে কোন কম্পিউটারের দোকান থাকবে না।

 

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।