ঢাকাসোমবার , ২০ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

কচুয়ায় বিএনপির অফিসে হামলা-ভাংচুরের ঘটনায় মানববন্ধন ও বিক্ষোভ

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ২০, ২০২৬ ১১:০৩ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের কচুয়া উপজেলার ২নং পাথৈর ইউনিয়নের বেরকোটা গ্রামে শুক্রবার সন্ধায় স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা ও আসবাবপত্র ভাংচুরের ঘটনায় বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে।

রবিবার বিকেলে কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যান সংগঠনের আয়োজনে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। বিক্ষোভ মিছিলে সার্বিক সহযোগীতা করেন কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যান সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ মহসীন বেপারী, সহ- উপদেষ্টা শিপন বেপারী, সিনিয়র সহ- সভাপতি দিদার হোসেন, সাধারন সম্পাদক আব্দুর রহিম রাজ।

বিক্ষোভ মিছিলটি বেরকোটা গ্রামের উত্তরের রাস্তা থেকে শুরু হয়ে পুরো বেরকোটা গ্রামের সড়ক প্রদক্ষিন শেষে পূনরায় বেরকোটা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে বক্তব্য রাখেন, কচুয়া জাতীয়তাবাদী প্রবাসী কল্যান সংগঠনের সভাপতি রাজিব ভূইয়া, সাংগঠনিক সম্পাদক এলেক্স রুবেল, পাথৈর ইউনিয়ন যুব দলের সভাপতি বিএনপি নেতা, মোতালেব প্রধান, আব্দুল মতিন, ফয়েজ আহমেদ প্রমূখ

বক্তারা বলেন, যারা এলাকার উন্নয়নে বিশ্বাসী না তারাই মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, শিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সহ দলীয় নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার, ফেস্টুন ছিড়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। দলীয় কার্যালয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের মাধ্যমে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এসময় স্থানীয় বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের অংসখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, কচুয়ার বেরকোটা গ্রামে স্থানীয় বিএনপির দলীয় কার্যালয়ে হামলা, নেতাকর্মীদের ছবি সম্মিলিত ব্যানার, ফেস্টুন ছিড়ে ফেলা ও আসবাবপত্র ভাংচুরের ঘটনায় মোয়াজ্জেম হোসেন বেপারী বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ ১৫/২০ কে অজ্ঞাতনামা আসামী করে কচুয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।