ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে পরিত্যক্ত ঘরে মিলল রাইফেলের ১৯৩ গুলি

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৯, ২০২৬ ১০:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জ উপজেলার একটি পরিত্যক্ত ঘর থেকে রাইফেলের ১৯৩টি গুলি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে এ ঘটনায় কেউ গ্রেপ্তার হয়নি।

শুক্রবার রাত আড়াইটার দিকে সেনাবাহিনী ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে এসব উদ্ধার করে বলে জানিয়েছেন হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মা।

পুলিশ জানায়, হাজীগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের টোরাগড় খেয়াঘাট সংলগ্ন আমির হোসেনের একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে সেমি-পাকা টিনশেড ঘরের ভেতর একটি ভাঙা খাটের নিচে পলিথিনের প্যাকেটে মোড়ানো চারটি আলাদা বক্সে বিপুল গুলি পাওয়া যায়।

 

 

আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দীর্ঘদিন ধরে গুলিগুলো পরিত্যক্ত অবস্থায় সেখানে পড়েছিল। তবে এগুলো কীভাবে সেখানে এল বা কারা এর সঙ্গে জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ পরিদর্শক রাজীব শর্মা বলেন, উদ্ধার করা গুলিগুলো থানার হেফাজতে রাখা হয়েছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। এতে কারও সম্পৃক্ততা পাওয়া গেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

পরিত্যক্ত ঘরে বিপুল রাইফেলের গুলি পাওয়ার ঘটনায় এলাকাবাসীর মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনার পেছনের রহস্য উদঘাটনে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।