ঢাকারবিবার , ১৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

হাজীগঞ্জ প্রতিনিধি
এপ্রিল ১৯, ২০২৬ ১২:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার রাতে উপজেলার বলিয়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পুলিশ জানায়,গোপন সংবাদের ভিত্তিতে হাজীগঞ্জ থানার একটি দল বলিয়া ইমাম বুখারী নূরানী হাফেজিয়া মাদ্রাসার সামনে পাকা সড়কে অবস্থান নেয়। পরে সেখানে তল্লাশি চালিয়ে মো. জাকারিয়া (প্রকাশ কাউছার) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার পরিহিত লুঙ্গির বাম পাশ থেকে সাদা পলিথিনে মোড়ানো ৫০টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আবদুল জব্বার ও পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় উপপরিদর্শক (এসআই) নূরে আলমের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সহকারী উপপরিদর্শক (এএসআই) মনির মুন্না ও কনস্টেবল খুরশিদ আলম অংশ নেন।

গ্রেপ্তার হওয়া জাকারিয়া হাজীগঞ্জ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের বদরপুর এলাকার বাসিন্দা। তিনি জমির উদ্দিন দরবেশ বাড়ির আব্দুল মালেকের ছেলে।

পুলিশের দাবি,জাকারিয়া দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।