ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৬, ২০২৬ ১১:১০ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অন্যতম ঐতিহ্যবাহী হাজীগঞ্জ আমিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় আয়োজিত বৃহস্পতিবার (১৬ এপ্রিল ২০২৬) সকালে বিদ্যালয় মিলনায়তনে এসএসসি ও এসএসসি ভোকেশনাল শাখার পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা উপলক্ষে দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ,হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ ইবনে আল জায়েদ হোসেন। বিশেষ অতিথি ,হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ.কে.এম.জাহাঙ্গীর আলম,অত্র বিদ্যালয়ের সাবেক সহকারী প্রধান শিক্ষক যুগল কৃষ্ণ হালদার, হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইনচার্জ মোঃ বাহারউদ্দিন ও হাজীগঞ্জ থানার সেকেন্ড অফিসার মোঃ জয়নাল আবেদীন।

সভাপতিত্ব করেন ও সমাপনী বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বাবু দীপক চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক টিপু সুলতান জমিদার,বক্তব্য রাখেন হারুনর রশিদ বেপারী,পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাজী আকবর হোসেন,সিনিয়র সহ-সভাপতি আব্দুল মান্নান প্রমূখ।

শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন,সহকারী প্রধান শিক্ষক মোঃ কামরুল আহছান পাটওয়ারী।

সঞ্চালনা এবং দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আ.ন.ম.মাহবুব এলাহী।

উপস্থিত ছিলেন,পৌর ৪ নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি নিজামউদ্দিন নেজাম,সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম মিন্টু, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক হাজী মোঃ মোস্তফা সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, সিনিয়র শিক্ষক ছাত্তার, কামাল হোসেন, আবদুল্লাহ আবদুস আল আমিন, সহকারী শিক্ষক মোঃ রেদওয়ান, মোঃ উমর ফারুক সহ সকল শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ এবং কর্মচারীবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।