ঢাকাবৃহস্পতিবার , ১৬ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জের বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া-মাহফিল অনুষ্ঠিত

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৬, ২০২৬ ৬:২৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেলচোঁ উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও তাদের সফলতা কামনায় দোয়া-মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে বিদ্যালয়ের মাঠে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে এ আয়োজন সম্পন্ন হয়।

বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ এইচ এম খোরশেদ আলমের সভাপতিত্বে ও  সিনিয়র শিক্ষক জান্নাতুল বাকী এর সঞ্চালনায় এর আগে পরীক্ষার্থী ও অধ্যয়নরত শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন,সেবা সংঘের সভাপতি মোঃ আনোয়ার হোসেন সরকার নোমান,ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ ইমাম হোসেন,সাধারণ সম্পাদক ওহিদুল ইসলাম মোহন চৌধুরী,উপজেলা বিএনপি’র সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া, মোঃ জাহাঙ্গীর আলম চৌধুরী,পৌর বিএনপি’র সদস্য মোঃ সামছু আলম চৌধুরী,দাতা সদস্য মোঃ তাফাজ্জল হোসেন পাটওয়ারী,সাবেক অভিভাবক সদস্য শহিদ উল্লাহ আলফু।
অনুষ্ঠানে দোয়া-মাহফিল পরিচালনা করেন,বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মোঃ এমরান হোসেন।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করা হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, অভিভাবক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।