ঢাকাবুধবার , ১৫ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ১৫, ২০২৬ ৭:৫৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরে জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ বুধবার (১৫ এপ্রিল) দুপুরে শহরের নতুন বাজার এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

 

জনস্বার্থে পরিচালিত এ অভিযানে বিভিন্ন প্রতিষ্ঠানের অনিয়ম চিহ্নিত করে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়।

আব্দুলাহ আল ইমরান বলেন, ভোক্তাদের অধিকার সুরক্ষায় আমরা নিয়মিতভাবে বাজার তদারকি কার্যক্রম পরিচালনা করছি। যারা আইন অমান্য করে পণ্যে ভেজাল, মজুতে অনিয়ম বা তথ্য গোপন করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুল্লাহ আল ইমরান আরও বলেন, ব্যবসায়ীদের অবশ্যই সঠিকভাবে পণ্যের তথ্য উল্লেখ করতে হবে এবং মজুতের হিসাব স্বচ্ছ রাখতে হবে। অন্যথায় আইন অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা অব্যাহত থাকবে। ভোক্তাদের নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করতে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত চলবে।

 

 

অভিযানের সময় জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো পরিশোধ করে এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করে।

অভিযানে নিয়মিত মনিটরিংয়ের অংশ হিসেবে আশপাশের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। অভিযানে সার্বিক সহযোগিতা দেয় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল।

 

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

 

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।