ঢাকাবৃহস্পতিবার , ৯ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হাজীগঞ্জ থানার আব্দুল জব্বার

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ৯, ২০২৬ ৮:৩২ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কার গ্রহণ করেছে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জব্বার।

 

বৃহস্পতিবার চাঁদপুর পুলিশ লাইন্স মাল্টিপারপাস শেডে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল কবীরের উপস্থাপনায় ও চাঁদপুর জেলার পুলিশ সুপার মোঃ রবিউল হাসানের সভাপতিত্বে চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।

উক্ত মাসিক কল্যাণ সভায় চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল জব্বার।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ পুলিশ পরিদর্শক (তদন্ত) হিসেবে নির্বাচিত হয়েছেন রাজীব শর্মা, পুলিশ পরিদর্শক (তদন্ত), হাজীগঞ্জ থানা, চাঁদপুর।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধার কারী অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন এসআই (নিঃ) নূরমোহাম্মদ।

চাঁদপুর জেলার শ্রেষ্ঠ এএসআই (নিঃ) নির্বাচিত হয়েছেন হাজীগঞ্জ থানায় কর্মরত এএসআই (নিঃ) মনির হোসেন মুন্না।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।