ঢাকামঙ্গলবার , ৭ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ উদ্বোধন

চাঁদপুর ট্রিবিউন
এপ্রিল ৭, ২০২৬ ৯:৩৩ অপরাহ্ণ
Link Copied!

‘জাটকা ধরা থামাই যদি ইলিশে ভরবে সাগর-নদী’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টাযর দিকে চাঁদপুর বড় স্টেশন মোলহেডে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ঘোষণা ও বক্তব্য রাখেন বাংলাদেশ সরকারের কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ।

তিনি বলেন, চাঁদপুরবাসী সৌভাগ্যবান। সারা বাংলাদেশসহ পৃথিবীতে যত ইলিশের পোনা উৎপাদন হয়। তার ৮০ভাগই এই চাঁদপুরে উৎপাদন হয়। প্রিয় চাঁদপুরবাসী, আগামী দিনে ইলিশ সংরক্ষণ থাকবে কি থাকবে না, উৎপাদন বাড়বে কি বাড়বে না। এটা সম্পূর্নটাই নির্ভর করে, যারা ইলিশ মাছ ধরার সাথে জড়িত আছে, তাদের ওপর। আমরা যদি জাটকা ধরা রোধ করতে পারি, তাহলে এই বছর আমার ২০ লাখ টন ইলিশ সংরক্ষণ করা সম্ভব্য হবে। এই জন্য জেলে ও ইলিশ ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। যারা সরকারি কর্মকর্তা দায়িত্ব পালন করে তাদের সততা। এই দুইটি যদি মিলে যায়, তাহলে বিশ্বাস করেন ইলিশ বাড়বে। শুধু আমাদের মানসিকতাটা পরিবর্তন করতে হবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো: দেলোয়ার হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মৎস্য অধিদফতরের মহাপরিচালক মো: জিয়া হায়দার চৌধুরী।

জাতীয় মৎস্য অধিদফতরের সহকারী পরিচালক মো: আলমগীর হোসেন ও হিসাবরক্ষক কর্মকর্তা তাপসী মরিয়মের সঞ্চালনায় জেলা প্রশাসক আহেমদ জিয়াউর রহমান, পুলিশ সুপার মো: রবিউল হাসান, মৎস্য গবেষণা ইন্সটিটিউট মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র, বাংলাদেশ কোস্ট গার্ড রিজিওনাল কমান্ডার ক্যাপ্টেন মেহেদী হাসান, নৌ অঞ্চলের পুলিশ সুপার মো: সৈয়দ মোশফিকুর রহমান, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এ কে এম সলিম উল্যা, চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী। পবিত্র কোরআন তেলাওয়াত করেন মাওলানা মোশাররফ হোসেন, জেলা প্রশাসক কার্যালয়ের বিশ্বজীৎ দাস।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।