ঢাকাশনিবার , ৪ এপ্রিল ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

স্বামীর মুখে দুর্গন্ধ, শাহরাস্তি থানায় স্ত্রীর লিখিত অভিযোগ

মো. সিদ্দিকুর রহমান নয়ন
এপ্রিল ৪, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তি উপজেলায় স্বামী ছেরাগ আলীর মুখে দুর্গন্ধের অভিযোগ এনে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন স্ত্রী পারভীন বেগম (৫০)।

শনিবার দুপুরে অভিযোগের বিষয়টি নিশ্চিত করেন শাহরাস্তি থানা অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান।

অভিযুক্ত ছেরাগ আলী (৮০) শাহরাস্তি উপজেলার রাগৈ সুদুর বাড়ির মৃত কালু মিয়ার ছেলে। আর বাদী ছেরাগ আলীর স্ত্রী পারভীন বেগম।

পারভীন বেগম অভিযোগে উল্লেখ করেন, ছেরাগ আলী প্রতিনিয়ত তাকে পারিবারিক বিভিন্ন বিষয়াদি নিয়া গালমন্দ করা সহ মারধর করেন। এবং ছেরাগ আলীর মুখে প্রচুর দুর্গন্ধ থাকায় তাহাকে মুখ পরিষ্কার করার জন্য বললেও সে না করিয়া ঘরে থাকে। যাহার দুর্গন্ধে ঘরে থাকা কষ্টসাধ্য হয়ে পড়েন বলে উল্ল্যেখ করেন অভিযোগ। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহন করার কথাও উল্লেখ করেন তিনি।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমান জানান, এমন একটি অভিযোগ পেয়েছি তারা স্বামী-স্ত্রী দু’জনই বয়স্ক। তাদের ডেকে এ বিষয়টি সমাধান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।