চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নম্বর গন্ধর্ব্যপুর ইউনিয়নের মালিগাঁওয়ে ক্রয়কৃত সম্পত্তি দখলের চেষ্টার অভিযোগে মোঃ হারুন আর রশিদ থানায় অভিযোগ দায়ের করেছেন।
তিনি জানান, মালিগাঁও ১২৮ নং গন্ধর্ব্যপুর মৌজার ২০২৬-১০০০৩৬ খতিয়ানভুক্ত ৫৯৮ দাগের ৯ শতক ২৫ পয়েন্ট জমি আবুল খায়ের ভাইয়ের কাছ থেকে তিনি ক্রয় করেছেন। কিন্তু এই জমি দখলের চেষ্টা করছেন আবুল খায়ের গোষ্ঠী।
বাদী মোঃ হারুন আর রশিদ বলেন, “গত ৩-৪ দিন আগে আবুল খায়েরের ছেলে ইমাম হোসেন ও জাকির হোসেন আমার দোকানের টিন খুলে নিয়েছে এবং তালা ভেঙে দোকানের জিনিসপত্র নিয়ে গেছে।” তিনি আরও বলেন, “আমি তাদের ডাকলে তারা আমাকে হত্যার হুমকি দিচ্ছে এবং বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছে।”
এ বিষয়ে বিবাদী আবুল খায়ের বলেন,এটা আমাদের পৈতৃক সম্পত্তি,এই সম্পত্তি কোন বন্টননামা হয়নি,আমার সৎ ভাইয়েরা আমার বাপ দাদার সম্পত্তি বন্টননামা না করেই জোর করে বিক্রি করে,আমরা আদালতে মামলা দিয়েছি,আদালতের রায় যা হয় তা আমরা মাথা পেতে নেব।
হাজীগঞ্জ থানার ওসি জানান,“অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা চেষ্টা করবো বিষয়টি শান্তিপূর্ণভাবে সমাধান করার।”
এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলছেন, দ্রুত ব্যবস্থা না নিলে বিরোধটি আরও গুরুতর রূপ নিতে পারে।
