ঢাকাশনিবার , ২৮ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

মোটরসাইকেল দুর্ঘটনায় তিনদিন পর চিকিৎসাধীন অবস্থায় কচুয়ার জামায়াত নেতার মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৮, ২০২৬ ৩:২১ অপরাহ্ণ
Link Copied!

মোটরসাইকেল দূর্ঘটনায় আহত হওয়ার ৩ দিন পর হাসপাতালে চিকিৎসাধীন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুর কাছে হেরে গেলেন জামায়াত ইসলামী নেতা গাজী শওকত আলী (৬৫)।

তিনি শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এর আগে গত বৃহস্পতিবার রাত ১০টার দিকে ঢাকার বেইলি রোড (মিন্টু) এলাকায় মোটরসাইকেল দূর্ঘটনায় মারাত্মকভাবে আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

নিহত গাজী শওকত আলী নারায়ণগঞ্জ জেলা জামায়াতের রোকন ও ঢাকাস্থ-কচুয়া ফোরামের উপদেষ্টা পদে দায়িত্বে ছিলেন। তিনি মৃত্যুকালে স্ত্রী, ২ ছেলে, ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। আজ শনিবার বাদ আছর জানাজা শেষে মরহুমের লাশ নিজ গ্রামের বাড়ি চাঁদপুরের কচুয়া উপজেলার জয়নগর গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।