ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে নানার বাড়িতে বেড়াতে এসে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৭, ২০২৬ ৮:১২ অপরাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে বালতির পানিতে ডুবে মো. আব্রাহাম নামের (১) এক শিশুর মৃত্যুর খবর পাওয়া গেছে।

শুক্রবার বিকালে হাজীগঞ্জ পৌরসভাধীন ৯নং ওয়ার্ড আলীগঞ্জ-কংগাইশ এলাকার বড় হাজী বাড়িতে নানার বাড়িতে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা যায়, সবার অগোচরে আব্রাহাম বাথরুমে পানি ভর্তি বালতিতে পড়ে যায় পরবর্তীতে তার মা তাকে না পেয়ে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে। একপর্যায়ে দেখতে পায় বাথরুমের বালতির পানিতে ডুবে আছে। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করে।

শিশু আব্রাহাম উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৯নং ওয়ার্ড কালচোঁ গ্রামের পাটওয়ারী বাড়ির মো. সাইফুল ইসলামের ছেলে।

শিশুটির মৃত্যুতে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।