ঢাকাশুক্রবার , ২৭ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৭, ২০২৬ ১১:১৩ পূর্বাহ্ণ
Link Copied!

হাজীগঞ্জে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা। ঘটনাটি ঘটেছে হাজীগঞ্জ উপজেলা লাওকোরা প্রধানিয়ার বাড়িতে। নিহত যুবকের নাম রিয়াদ হোসেন।

জানা যায়, রিয়াদ লাওকোরা প্রধানীয়া বাড়ির আব্দুল মালেকের ৩য় ছেলে।

রিয়াদ হোসেন (১৯) রাতের কোন এক সময়ে বাড়ির আঙ্গিনায় থাকা জারুল গাছের সাথে গলায় ফাঁস দেয়।

বাড়ির লোকজন  গাছের সাথে লাশ ঝুলতে দেখে পুলিশে খবর দেয়। পরে হাজীগঞ্জ থানা পুলিশ এসে লাশ উদ্ধার করে।

একই বাড়ির বাসিন্দা মো. খোরশেদ আলম বলেন, সকালে বাড়ির লোকজন গাছে ঝুলতে দেখে ডাক চিৎকার দেয়। সে হয়তো রাতের কোন এক সময় এ কাজ করে।

নিহত রিয়াদের বড় চাচা হেদু মিয়া বলেন, পরিবারের কারো সাথে কোন ঝগড়া বিবাদ হয়নি তারপরও যে সে কেন এমন কাজ করলো?

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জব্বার জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি ঘটনাস্থলে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।