ঢাকাবৃহস্পতিবার , ২৬ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে যুদ্ধজাহাজ ‘কুতুবদিয়া’ জনসাধারণের জন্য উন্মুক্ত

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২৬, ২০২৬ ৪:১৭ অপরাহ্ণ
Link Copied!

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে চাঁদপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের অত্যাধুনিক যুদ্ধজাহাজ ‘বিসিজিএস কুতুবদিয়া’জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। দিনব্যাপী ব্যতিক্রমধর্মী এ উদ্যোগে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

বাংলাদেশ কোস্ট গার্ড ঢাকা জোনের অধীনস্থ জাহাজটি বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুর থেকে বিকেল ৪টা পর্যন্ত চাঁদপুর বিআইডব্লিউটিএ ভিআইপি ঘাটে সর্বসাধারণের জন্য খোলা রাখা হয়। এ সময় অসংখ্য দর্শনার্থী জাহাজটি ঘুরে দেখতে ভিড় করেন।

দর্শনার্থীরা জাহাজের বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ যেমন কন্ট্রোল রুম, ডেক, অস্ত্রাগারসহ নানা কার্যক্রম সরেজমিনে দেখেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও নাবিকরা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে দর্শনার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং জাহাজের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেন।

জাহাজের অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার রিফাত মাহমুদ প্রেস ব্রিফিংয়ে জানান, ‘বিসিজিএস কুতুবদিয়া’ দেশের উপকূলীয় এলাকায় নিয়মিত টহল কার্যক্রম পরিচালনা করে থাকে। এছাড়া অনুসন্ধান ও উদ্ধার অভিযান, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ, চোরাচালান দমন, জলদস্যুতা প্রতিরোধ, মৎস্য সম্পদ ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণসহ দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষায় এ জাহাজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, স্বাধীনতা দিবসের মতো জাতীয় গুরুত্বপূর্ণ দিনে এ ধরনের উদ্যোগ গ্রহণের মূল উদ্দেশ্য হলো সাধারণ জনগণের সঙ্গে কোস্ট গার্ডের সম্পর্ক আরও সুদৃঢ় করা এবং তাদের মাঝে বাহিনীর সক্ষমতা, পেশাদারিত্ব ও দেশপ্রেম সম্পর্কে প্রত্যক্ষ ধারণা সৃষ্টি করা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।