ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

লুঙ্গি-গেঞ্জিতে ছদ্মবেশ! হাজীগঞ্জে পুলিশের অভিযানে মাদক মামলার আসামী আটক

মজিব পাটোয়ারী
মার্চ ২৪, ২০২৬ ৬:২৬ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের হাজীগঞ্জে অভিনব কৌশলে পরিচালিত পুলিশের অভিযানে মাদক মামলার এক আসামীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দুপুরে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে হাজীগঞ্জ থানা পুলিশ।

অভিযানে পুলিশের সদস্যরা লুঙ্গি ও সাদা সেন্টু গেঞ্জি পরে সাধারণ মানুষের ছদ্মবেশ ধারণ করেন, ফলে কেউ বুঝতেই পারেনি এটি পুলিশের অভিযান। হঠাৎ করেই অভিযান চালিয়ে মাদক মামলার আসামী মোবারক হোসেনকে আটক করা হয়।

তিনি হাজীগঞ্জ উপজেলার সেন্দ্রা ছোট আঠিয়া বাড়ির আলী আরশাদের ছেলে। পুলিশ জানায়, মাদক মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

অভিযানে অংশ নেন এসআই সাজ্জাদ, এসআই মনির মুন্না ও কনস্টেবল খোরশেদ। ছদ্মবেশে পরিচালিত এ অভিযানে কৌশলী পরিকল্পনার মাধ্যমে সফলতা আসে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল জব্বার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, মোবারক হোসেন দীর্ঘদিন ধরে মাদক মামলার আসামী হিসেবে পলাতক ছিল।

অবশেষে মঙ্গলবার দুপুরে তার এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা সম্ভব হয়। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে সোপর্দ করার প্রস্তুতি নেয়া হচ্ছে।

এদিকে এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা পুলিশের এমন অভিনব ও গোপন অভিযানের প্রশংসা করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।