ঢাকাশনিবার , ২১ মার্চ ২০২৬
আজকের সর্বশেষ সবখবর

খালেদা জিয়ার কবরে উঠে যুবকের আত্মহত্যা চেষ্টা

চাঁদপুর ট্রিবিউন
মার্চ ২১, ২০২৬ ১১:০০ অপরাহ্ণ
Link Copied!

আজ ঈদের দিন রাজধানীর জিয়া উদ্যানে আত্মহত্যার চেষ্টা করেছে  এক যুবক। এসময় ওই যুবক প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে উঠে যান তিনি। পরে ব্লেড দিয়ে নিজের শরীর ক্ষত-বিক্ষত করেন।

শনিবার (২১ মার্চ) বিকাল ৩টা ৪০ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

 

পরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

 

এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরের ওপর ওই যুবক গড়াগড়ি দিচ্ছেন। এ সময় দায়িত্বরত পুলিশ সদস্যরা তাকে টেনে-হেঁচড়ে বাইরে নিয়ে যান।

 

ঘটনাস্থলে দায়িত্বে থাকা উপসহকারী পরিদর্শক (এএসআই) কাজী মুস্তাফিজ জানান, ওই যুবক জিয়া উদ্যানে ঘুরতে এসে মাজারের ওপর ওঠে ব্লেড দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। তিনি ব্লেড দিয়ে নিজের হাতসহ শরীরের বিভিন্ন স্থানে পোঁচ দেন। একপর্যায়ে নিজের গলাও কাটতে চেয়েছিলেন। পরে পুলিশ সদস্য ও সাধারণ মানুষ এগিয়ে তাকে উদ্ধার করে।

এরপর চিকিৎসার জন্য তাকে হাসপাতালে পাঠানো হয়।

 

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।